২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের চার বেঞ্চ পুনর্গঠন

হাইকোর্টের চারটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বুধবার বেঞ্চ চারটি পুনর্গঠনের আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের চারটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বুধবার বেঞ্চ চারটি পুনর্গঠনের আদেশ দেন। আগামী রোববার থেকে এই আদেশ কার্যকর হবে। পুনর্গঠনে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চকে সব ফৌজদারি মোশন ও মামলা বাতিলের ২০১০ সালের আবেদন শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চকে সব রিট মোশন ও আদালত অবমাননার আবেদনের শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সংবিধান ও চাকরি সংক্রান্ত সব রিট মোশন ও রিট আবেদন শুনানি গ্রহণের দায়িত্ব পেয়েছেন। বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চকে দেওয়া হয়েছে দেওয়ানী মোকদ্দমা শুনানি গ্রহণের এখতিয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/১৮৫১ ঘ.