গোপালগঞ্জ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংঘর্ষ থামাতে গিয়ে গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদের এক সদস্য নিহত হয়েছেন।
ওই সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপাীনাথ পুর ইউনিয়নের গোপীনাথপুর শরীফ পাড়ায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আরকান শরীফ (৪২) গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীপ পাড়ার আক্তার মোল্লা ও সবুর শরীফের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো।
এর জের ধরে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
স্থানীয় ইউপি সদস্য আরকান দুপক্ষকে থামাতে গেলে আক্তার মোল্ল
bdnews24