২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্লীল আচরণ করায় বৃদ্ধের কারাদণ্ড

প্রতিবন্ধী কিশোরীর প্রতি অশ্লীল আচরণ করায় এক বৃদ্ধের তিন মাসের কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 01:00 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

বরিশাল, ২৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধী কিশোরীর প্রতি অশ্লীল আচরণ করায় এক বৃদ্ধের তিন মাসের কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়সিন্ধু তালুকদার এ সাজা দেন। আটক মো. ছালাম বেপারী (৬০) শিকারপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক। প্রত্যক্ষদর্শী জানায়, ছালাম বেপারী প্রতিবন্ধী কিশোরীটিকে দেখে অশ্লীল মন্তব্য ও দৃষ্টিকটু অঙ্গভঙ্গি করেন। এ সময় কয়েকজন মহিলা ঘটনাটি দেখে জনতার সাহায্যে তাকে আটক করে পুলিশে দেয়। উজিরপুর থানার ওসি সুকুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকের পর ছালামকে ইউএনও কার্যালয়ে নিয়ে গেলে তাৎক্ষণিক বিচারে তাকে তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৪৯ ঘ.