নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পারিবারিক কলহের জেরে নারায়ণগঞ্জে এক গৃহবধূকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত গৃহবধূ হলেন- ঝুমা দে (২২)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ গোদনাইল লক্ষ্মী নারায়ণ কটন মিল এলাকার বরেন্দ্র চন্দ্র দে'র মেয়ে।
পুলিশ এ ঘটনায় ঝুমার স্বামী ব্যবসায়ী প্রদীপ দে (৩০), শাশুড়ী কণা রানী দে (৫০) ও ভগ্নিপতি দিলীপকে (৩৩) গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার গভীর রাতে ফতুল্লা থানাধীন জামতলা হাজি ব্রাদার্স সড়কের অভিনন্দন ভিলার ছয় তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালে পুলিশ ফ্ল্যাটের রান্না ঘর থেকে ঝুমার লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, স্বামী-শ্বাশুরী মিলে ঝুমাকে হত্যা করে লাশ রান্না ঘরে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়।
তারা জানায়, লক্ষ্মী নারায়ণ কটন মিল এলাকার অনিল চন্দ্র দে'র ছেলে প্রদীপ দে'র সঙ্গে তিন বছর আগে ঝুমার বিয়ে হয়। প্রত্যয় নামের একটি ছেলে রয়েছে তাদের।
প্রদীপ দে পরিবার নিয়ে জামতলায় হাজী ব্রাদার্স রোডের মো. আলমগীরের বাড়ির ছয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন। তিনি টাইলস ও কার্টনের ব্যবসা করেন।
ঝুমার বাবা বরেন্দ্র এক সময় লক্ষ্মী নারায়ণ কটন মিলে চাকরি করতেন।
বরেন্দ্র সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মঙ্গলবার ছিলো ঝুমার ছেলে প্রত্যয়ের দ্বিতীয় জ
bdnews24