ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকার কেরানীগঞ্জে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ থানার ফুল চর এলাকা থেকে লাশটি বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রজব আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিশোরীর বয়স আনুমানিক ১৩ বছর। তার পরিচয় পাওয়া যায়নি। তার হাত ও পায়ের রগ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
রজব আলী জানান, তাকে রাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএন/কেএমএস/১৯০০ ঘ.
bdnews24