২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ে একজনের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারী থানায় আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 06:14 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী থানায় আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহরে থানার মেখল গ্রামে রান্নার চুলার আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শোভা রাণী চৌধুরীর (৬৫) স্বামীর নাম সুরেশ কুমার চৌধুরী। হাটহাজারী থানার ওসি আবুল কালম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার পর বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও শোভা রাণী ঘরে আটকা পড়ে পুড়ে মারা যান। আগুনে সুরেশ কুমার চৌধুরী ও তার পাঁচ ভাইয়ের মোট ছয়টি বসত ঘর পুড়ে গেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনীর দুটি গাড়ি রাত ২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। তিনি জানান, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১২০৮ ঘ.