ঢাকা ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আইসিডি কন্টেইনার টার্মিনালের সামনে এ ঘটনা ঘটে বলে মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, মেসার্স বেত্রাবতি ট্রেড সিন্ডিকেটের দুই কর্মচারী আইসিডি সংলগ্ন সোনালী ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলে কমলাপুরে তাদের প্রতিষ্ঠানে ফিরছিলেন। এ সময় মটরসাইকেলে দুই ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।"
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক আশরাফুল আলম বাদি হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/১৮২০ ঘ.
bdnews24