২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপের বিষ রপ্তানির উদ্যোগ সরকারের

'সাপের বিষ' সংগ্রহ করে তা রপ্তানির উদ্যোগ নিচ্ছে সরকার। এ উদ্যোগ দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মহসীনুল করিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 12:11 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান পণ্য 'সাপের বিষ' সংগ্রহ ও রপ্তানির উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর মতো বাংলাদেশেও সাপ লালন-পালনের মাধ্যমে বিপুল পরিমাণ বিষ সংগ্রহ করা যাবে। এতে সাপুড়েসহ সংশ্লিষ্ট হতদরিদ্র শ্রেণীর কর্মসংস্থানের ব্যবস্থাও হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ও প্রকল্প প্রণয়নের কাজ শুরুর প্রস্তুতি চলছে। আগামী ২ জানুয়ারি এ খাতের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রণালয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। প্রতিবেশী দেশ ভারত, থাইল্যান্ড ও চীন বর্তমানে বিশ্ব বাজারে সাপের বিষ রপ্তানি করছে। এজন্য দেশগুলোতে সরকারি ও বেসরকারি পর্যায়ে অনেক সাপের খামার স্থাপন করা হয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশও সাপের বিষ রপ্তানি করে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব রপ্তানিকারক দেশ বর্তমানে প্রতি বছর প্রায় পাঁচ হাজার কেজি বা পাঁচ মেট্রিক টন সাপের বিষ ইউরোপের দেশগুলোতে রপ্তানি করে থাকে। মন্ত্রণালয় আরো জানায়, মানিকগঞ্জের মহিলা সাংসদ মমতাজ বেগম স