২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা কারাগারে জঙ্গি নেতা মুফতি হান্নান

হরকাতুল জিহাদ নেতা মুফতি মো. আব্দুল হান্নানকে রোববার রাতে কাশিমপুর থেকে খুলনা কারাগারে আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 04:47 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

খুলনা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরকাতুল জিহাদ নেতা মুফতি মো. আব্দুল হান্নানকে রোববার রাতে কাশিমপুর থেকে খুলনা কারাগারে আনা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তাকে খুলনা কারাগারে আনা হয় বলে জানান জেল সুপর মো. শাহ আলম খান। শাহ আলম বলেন, নগরীর নিরালা এলাকায় আহমদিয়াদের একটি মসজিদে বোমা হামলর মামলায় তাকে সোমবার খুলনার মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে হাজির করা হবে। ১৯৯৯ সালের ৮ অক্টোবরের ওই হামলায় সাতজন নিহত এবং প্রায় অর্ধশত আহত হয়েছিল। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৫৮টি মামলা রয়েছে বলে জানান জেল সুপার শাহ আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৬ ঘ.