২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ২৫ ঘর পুড়েছে

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মেসে আগুন লেগে ২৫টি ঘর পুড়েছে। এছাড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুনে একটি সুতা কারখানার যন্ত্রপাতি ও মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 10:29 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

গাজীপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মেসে আগুন লেগে ২৫টি ঘর পুড়েছে। এছাড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুনে একটি সুতা কারখানার যন্ত্রপাতি ও মালামাল পুড়ে গেছে। রোববার সকালে আশুলিয়া থানার শ্রীপুর বাসস্ট্যান্ডের কাছে আজগর আলীর মেসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী জানিয়েছে। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ডিইপিজেডের দমকল বাহিনীর কর্মকর্তা অপূর্ব বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই মেসে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা ভাড়া থাকতো। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ শ্রমিক কর্মস্থলে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টেলিভিশন, ফ্রিজ ও আসবাবপত্রসহ মেসের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওদিকে রোববার রাতের প্রথম প্রহরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে করতোয়া স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর দমকলবাহিনীর কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। কালিয়াকৈর দমকল বাহিনীর কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনে কারখানার যন্ত্রপাতি ও সুতাসহ ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৬২৫ ঘ.