কুমিল্লা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রধান এম হাফিজউদ্দিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কুমিল্লার একটি আদালত।
রোববার এক আইনজীবী মামলা দায়ের করার পরপরই কুমিল্লার বিচার বিভাগীয় জ্যেষ্ঠ হাকিম আদালতের বিচারক গাজী সাইদুর রহমান পরোয়ানা জারির এ আদেশ দেয়।
বিচার বিভাগের দুর্নীতি নিয়ে টিআইবি জরিপকে কেন্দ্র করে এ মামলাটি করেন কুমিল্লার আইনজীবী মোহাম্মদ তৌহিদুর রহমান।
মামলায় অভিযোগ করা হয়েছে, টিআইবির জরিপ প্রতিবেদনে বিচার বিভাগকে সেবাখাতের শীর্ষ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখানোয় বিচার বিভাগের মান মর্যাদা এবং সুনাম ক্ষুণ
bdnews24