ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খিলক্ষেতে অগ্নিদগ্ধ আরো এক জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৭ এ দাঁড়িয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নামাপাড়ার বোর্ডগার্ড এলাকায় গোদরেজের অ্যারোসলের গুদামে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। শনিবার হাসপাতালে একজন মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন জুয়েল (২০) রোববার সকালে মারা যান বলে ওই ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
অগ্নিদগ্ধ সাইদুর রহমান (৩০), ইকবাল হোসেন (২৬), আব্দুল হামিদ (২০) ও এনামুল (২১) হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে যারা মারা যান, তারা হলেন- আনোয়ার হোসেন (২৩), রাসেল (১৭), ইউসুফ (২৫), তোফাজ্জল (২০), আমিনূর (২৫) ও আলমাস (২৫)।
হতাহতরা সবাই ওই গুদামে কাজ করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০২২ ঘ.
bdnews24