ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকায় র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত বৈদ্যুতিক পাখা তৈরির কয়েকটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে রায়ের বাগ ও ধোলাই পাড় এলাকায় এই অভিযান চালানো হয়।
এ সময় নয় প্রতিষ্ঠানকে নিুমানের রেগুলেটর তৈরির অপরাধে এ জরিমানা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র্যাবের অভিযান দলে থাকা ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা।
এ সময় র্যাব-১০এর একটি দল এবং বিএসটিআইর কর্মকর্তা মো. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১০৬ ঘ.
bdnews24