ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেতে মশা নিধনের কয়েল তৈরির একটি কারখানায় শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খিলক্ষেতের নামাপাড়ার বোর্ডগার্ড এলাকায় গুডনাইট কয়েল ফ্যাক্টরিতে রাত সাড়ে ন'টার দিকে আগুন লাগে।
খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার সময় কারখানাটি চালু ছিল। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
তবে আগুনে কেউ হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।
রাত সাড়ে ১০টা নাগাদ আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২২৩৯ ঘ.
bdnews24