চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ওয়ার্ড কাউন্সিলর।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার রহনপুর সড়কের বেলেপুকুর-খড়িবোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মারফর আলীর (৭০) বাড়ি কসবা ইউনিয়নের খড়িবোনা মহল্লায়।
আহত কাবুল হোসেনকে (৩৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি নাচোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
নাচোল থানার ওসি একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাচোল থেকে রহনপুর যাওয়ার পথে কাবুল হোসেনের মটর সাইকেল রাস্তায় মারফত আলীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৪৬ ঘ.
bdnews24