২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনী ৭ দিন চায় ইসি

ভোটের আগে পরে সাত দিন পৌরসভাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার জন্য সরকারকে অনুরোধ জানাবে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 04:53 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটের আগে পরে সাত দিন পৌরসভাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার জন্য সরকারকে অনুরোধ জানাবে নির্বাচন কমিশন। আগামী ৯ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে পৌরসভাগুলোয় দায়িত্বপালন শুরু করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বাচন হয়ে যাওয়ার পর আরো তিন দিন তাদের রাখতে চায় ইসি। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটের আগে-পরে মিলিয়ে অন্তত সাত দিন প্রতিটি নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের নিয়োজিত রাখার অনুরোধ জানানো হবে। আগামী ১২ জানুয়ারি রংপুর ও রাজশাহী বিভাগের মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোর নির্বাচনের মধ্য দিয়ে দেশব্যাপী স্থানীয় সরকারের এ নির্বাচন শুরু হচ্ছে। পর্যায়ক্রমে ১৩ জানুয়ারি খুলনা ও বরিশাল বিভাগে, ১৭ জানুয়ারি ঢাকা বিভাগে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে ১৮ জানুয়ারি নির্বাচন হবে। ছহুল বলেন, "নির্বাচনের অন্তত তিন দিন আগে থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। ফলাফল ঘোষণার পরও নির্বাচনোত্তর সহিংসতা রোধে তাদের মোতায়েন রাখা প্রয়োজন।" নির্বাচনী এলাকায় পক্ষপাতহীনভাবে অবৈধ অস্ত্র উদ্ধার ও পলাতক আসামিদের গ্রেপ্তার কার্যক্রম জোরদার করা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণ ও কর্মকাণ্ডে দৃঢ়তা, নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আগেই জানিয়েছেন, পৌরসভা নির্বাচনে ঝুঁকিপূর্ণ বিবেচিত কিছু এলাকায় সীমিত আকারে সেনাবাহিনী মোতায়েন করা হবে। সব এলাকায় আনসার, ভিডিপি, পুলিশ, র‌্যাব, বিডিআর (বিজিবি), কোস্টগার্ড ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। কয়টি পৌরসভায় সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা পাওয়ার পরই ইসি প্রয়োজনীয় চাহিদা দেবে বলে জানান ছহুল হোসাইন। তিনি বলেন, "বিভাগীয় বা জেলাভিত্তিক সেনা মোতায়েন হবে না। শুধু যে পৌরসভা ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত হবে তাতে টহল অবস্থায় একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলে থাকবে।" বর্তমান ইসির অধীনে অনুষ্ঠিত ২০০৮ সালের ৪ আগস্ট সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে ছহুল বলেন, নির্বাচনে ভোটারদের নির্বিঘ