২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারাব পৌরসভায় ১৬টি মনোনয়নপত্র বাতিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভা নির্বাচনের ১৬টি মনোয়নপত্র বাতিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 04:29 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভা নির্বাচনের ১৬টি মনোয়নপত্র বাতিল হয়েছে। তথ্য গোপন ও ত্র"টিপূর্ণ আবেদনের কারণে মঙ্গলবার চূড়ান্ত বাছাইয়ে মনোনয়নপত্রগুলো বাতিল হয়ে যায়। এর মধ্যে মেয়র পদে দুটি, কাউন্সিলরের ১৩টি এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের একটি মনোয়নপত্র বাতিল হয়। রির্টানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ফারহানা কাউনাইন সাংবাদিকদের জানান, তারাব পৌরসভা নির্বাচনের মনোয়নপত্র বাছাইয়ের শেষদিন ছিলো মঙ্গলবার। তিনি জানান, বাছাই শেষে মেয়র পদে নয়, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ এবং কাউন্সিলর পদে ৫৬ জনের মনোয়ন চূড়ান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৬ ঘ.