২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ছাত্রদলের হামলায় যুবদল নেতা আহত

সিরাজগঞ্জে প্রধান বিরোধী দল বিএনপির অঙ্গসংগঠন যুবদলের এক নেতাকে পিটিয়ে আহত করেছে ছাত্রদল কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 10:02 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে প্রধান বিরোধী দল বিএনপির অঙ্গসংগঠন যুবদলের এক নেতাকে পিটিয়ে আহত করেছে ছাত্রদল কর্মীরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে তাড়াশ উপজেলার বারআরি বটতলায় এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতা ফরহাদ হোসেনকে চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছাত্রদল নেতা গৌতম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংগঠনে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন, শাহাদত ও শাহীনের নেতৃত্বে ফরহাদকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৫৫৬ ঘ.