২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুরিয়ারে ঢাকায় আসছে ইয়াবা

কুরিয়ার সার্ভিসে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয় ইয়াবা। কুরিয়ারে আনা ১৫০ টি ইয়াবা বড়িসহ এই চক্রের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুরিয়ার সার্ভিসে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয় ইয়াবা। কুরিয়ারে আনা ১৫০ টি ইয়াবা বড়িসহ এই চক্রের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া মনসুরকে সোমবার মহাখালী এসএ পরিবহনের কাউন্টারের সামনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে হাজির করে র‌্যাব-২ এর একটি দল। র‌্যাব-২ এর মেজর মো. এরশাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুরিয়ার সার্ভিসে নিরাপদে ঢাকায় ইয়াবা আনার তথ্য পাওয়ার পর রোববার আমরা এক অভিযান চালাই। এদিন মনসুর মহাখালী এসএ পরিবহনের কাউন্টার থেকে একটি প্যকেট নিয়ে বের হয়। নাবিস্কো মোড়ে তাকে ধরে ওই প্যাকেট খুলে দেখা যায় ভেতরে একটি আচারের প্যকেট। তার মধ্যে ১৫০টি ইয়াবা বড়ি। তাকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঠানো হয়। মেজর এরশাদুল হক আরো জানান, প্রতি সপ্তাহে ইয়াবার প্রায় ৩/৪ টি চালান এভাবে কুরিয়ারে ঢাকায় আসছে বলে তারা ধারণা করছেন। জিজ্ঞাসাবাদে মনসুর র‌্যাবকে জানিয়েছে, সে ৬ মাস ধরে এই উপায়ে ইয়াবার ব্যবসা করছে। মূলত খোকন নামের এক ব্যক্তি কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসে ইয়াবা বড়ি ঢাকায় পাঠায়। ঢাকায় এই চক্রের সদস্যরা কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে ইয়াবার প্যাকেট তুলে নেয়। খোকন প্রায় ২ বছর ধরে এই উপায়ে ব্যবসা করছে। মেজর এরশাদুল হক জানান, খোকন ও এই চক্রের অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/১৯৫৬ ঘ.