মুন্সীগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মোটরসাইকেল চাপায় একজনের মৃত্যু হয়েছে। আহত হন ওই মোটরসাইকেলের চালক।
রোববার রাতে দঁড়িবাউশিয়া এলাকায় এ ঘটনায় নিহত হন মো. হেলাল (৩৮)। তিনি উপজেলার মনাইকান্দি গ্রামের তারা মিয়ার ছেলে।
আহত রাইসুল আলমকে (৩০) ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গজারিয়া থানার ওসি আরজু মিয়া বলেন, মোটরসাইকেলটি দাউদকান্দি থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাইকটি পুলিশ আটক করেছে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৯ ঘ.
bdnews24