ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার ও এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী গ্রেপ্তার হওয়ার ঘটনায় দেশে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে রোববার মন্ত্রিসভার ৯৪তম বৈঠকে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।
এজন্য শুধু গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর না করে সম্পূর্ণ সতর্ক থাকতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংশি
bdnews24