২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসন আইন আধুনিক করা হচ্ছে: শ্রমমন্ত্রী

প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অভিবাসন আইন আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অতিরিক্ত অভিবাসন ব্যয়কে দণ্ডণীয় অপরাধ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 04:43 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অভিবাসন আইন আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অতিরিক্ত অভিবাসন ব্যয়কে দণ্ডণীয় অপরাধ হিসেবে উল্লেখ করা হচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত 'অনৈতিক অভিবাসনই জনশক্তি রপ্তানি কমে যাওয়ার একমাত্র কারণ' শীর্ষক বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান, বায়রার সভাপতি আবুল বাশার ও মহাসচিব আলী হায়দার চৌধুরী বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, "অভিবাসন ব্যয় বেশি হওয়ায় অনেক কর্মীই বিদেশ থেকে ফিরে আসছে না। তাই সরকার বায়রাকে সঙ্গে নিয়ে এ ব্যয় কমানো ও নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নিয়েছে। এতে ভবিষ্যতে অনৈতিক ও অবৈধ অভিবাসীর সংখ্যা অনেক কমে যাবে। ফলে আমাদের কর্মীরাও স্বাচ্ছন্দে কাজ করে দেশে ফিরে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে।" অবৈধ অভিবাসন বন্ধে আরব আমিরাত আগামী জানুয়ারিতে আইন প্রণয়ন করছে বলে জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, "এতে কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে।" বিতর্ক অনুষ্ঠানে বিতার্কিক ও বক্তারা বলেন, অনৈতিক বা অবৈধ অভিবাসনই জনশক্তি রপ্তানি কমে যাওয়ার একমাত্র কারণ নয়। অভিবাসন ব্যয়, কুটনৈতিক তৎপরতার অভাব, হাইকমিশন ও দূতাবাসের নিষ্ক্রিয়তা এবং অদক্ষ শ্রমিক প্রেরণসহ অনেক কারণই এর পেছনে রয়েছে। এসব সমস্যা সমাধান করে জনশক্তি রপ্তানিখাতকে আরো গতিশীল করতে সরকারকেই কার্যকর ব্যবস্থা নিতে হবে। সংসদীয় পদ্ধতিতে এই বিতর্কে সরকারি দলের পক্ষে বিতার্কিক মাসুদুর রহমান, ফারিয়া হক ও মশরুরা মরিয়ম ঐশি এবং বিরোধী দলের পক্ষে বিতার্কিক আনোয়ার হোসেন, রায়হানুল আমিন ও বুশরা বিনতে বাতেন অংশ নেন। সরকারি দলের পক্ষ থেকে দাবি করা হয়, অনৈতিক ও মেয়াদোত্তীর্ণ অভিবাসনই জনশক্তি রপ্তানি কমে যাওয়ার পেছনে প্রধান কারণ। এসব অনৈতিক ও মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের দেশে এনে বাংলাদেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারলেই বিশ্বে আমাদের শ্রমবাজার আরো স