২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মন্দিরে চুরি

রাজধানীর রাজারবাগে শ্রী শ্রী বড়দেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রাজারবাগে শ্রী শ্রী বড়দেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সবুজবাগ থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চুরির ঘটনায় মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন দাস বাদী হয়ে শনিবার সকালে সবুজবাগ থানায় মামলা করেছেন। তিনি অভিযোগে বলেছেন, শুক্রবার দিবাগত রাতে মন্দির থেকে স্বর্ণ ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এদিকে মন্দিরে চুরির ঘটনায় মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ নিন্দা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২১৪৯ ঘ.