২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি স্টেশনে আবার ধর্মঘটের ঘোষণা

ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ২১ ডিসেম্বর থেকে ধর্মঘটের ঘোষণা দিয়েছে সিএনজি স্টেশন মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ২১ ডিসেম্বর থেকে ধর্মঘটের ঘোষণা দিয়েছে সিএনজি স্টেশন মালিকরা। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন শনিবার এ কর্মসূচি ঘোষণার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে বেলা ৩টা থেকে ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকে। সিএনজি স্টেশন মালিকরা এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছেন। এর আগেও তারা অন্তত দু বার ধর্মঘটের ঘোষণা দিয়ে পরে স্থগিত করেন। দেশে মোট ৫৬৫টি সিএনজি স্টেশন রয়েছে। ধর্মঘটে এসব স্টেশনে গ্যাস বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছেন মালিকরা। বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে গ্যাস সরবরাহের জন্য সরকার গত ১৬ অগাস্ট থেকে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ছয় ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। স্টেশন মালিকরা বলছেন, সরকারি সিদ্ধান্ত মেনে প্রতিদিন ছয় ঘণ্টা করে সিএনজি স্টেশন বন্ধ রাখা শুরু করি। কিন্তু অনির্দিষ্টকাল এভাবে চলতে থাকায় মালিকরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএইচএন/এমআই/১৬০৫ ঘ.