২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সড়ক অবরোধ পালিত

পার্বত্য জেলা খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে আদিবাসীদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 03:49 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

খাগড়াছড়ি, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য জেলা খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে আদিবাসীদের একটি সংগঠন। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা শুক্রবারের এই অবরোধে খাগড়াছড়ি থেকে কোনো দূরপাল্লার গাড়ি চলাচল করেনি। জেলা শহরে রিকশা ও অটোরিকশা ছাড়া আর কোনো যানবাহন চলেনি। স্থানীয়রা জানিয়েছে, দিঘীনালা সড়কের পাচঁমাইল এলাকায় পিকেটাররা একটি সংবাদপত্রে গাড়ি ভাংচুর করেছে। মানিকছড়িতে পিকেটারদের হামলায় রফিকুল আলম নামে এক মটরসাইকেলআরোহী আহত হয়েছেন। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট আবু কালাম সিদ্দিক সাংবাদিকদের জানান, অবরোধের নামে যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অবরোধ চলাকালে জেলার কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে পুলিশ কর্মকর্তা জানান। গত বুধবার পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার ১১তম কাউন্সিল উপলক্ষে শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনার প্রতিবাদে জেলার সব স্থানে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করে ছাত্র পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৭ ঘ.