চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুজির জঙ্গি হিসেবে র্যাবের হাতে গ্রেপ্তার একজনকে নিজের সংগঠনের নেতা দাবি করে সংবাদ সম্মেলনের চার ঘণ্টার মধ্যে আটক হয়েছেন ইসলামী ঐকজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম।
বুধবার বিকালে চট্টগ্রামে নিজের প্রতিষ্ঠিত 'জামেয়াতুল উলুম আল ইসলামীয়া' মাদ্রাসা থেকে র্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। একই স্থানে দুপুর ১টায় সংবাদ সম্মেলন করেন ইজহার।
নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সঙ্গে ইজহারকে সম্পৃক্ততা খতিয়ে দেখতে তাকে আটক করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন র্যাব চট্টগ্রাম অঞ্চলের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসাইন।
তিনি বলেন, "চিহ্নিত হুজি সদস্যদের নির্দোষ দাবি করা মানে তিনিও জড়িত আছেন। হুজির সঙ্গে তার জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে।"
মুফতি ইজহারকে গ্রেপ্তার করা হয়েছে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
মুফতি ইজহারকে আটকের আগে বেলা ৩টার দিকে দেড়শ র্যাব সদস্য লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসা ঘিরে ফেলে। বিকাল সোয়া ৪টার দিকে একটি গাড়িতে করে তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
মুফতি ইজহারকে আটকের পর মাদ্রাসার শিক্ষার্থীরা লালখান বাজারে বিক্ষোভ করেছে। সেখানে র্যাব-পুলিশ মোতায়েন রয়েছে।
র্যাবের হাতে স
bdnews24