চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুজির জঙ্গি হিসেবে র্যাবের হাতে গ্রেপ্তার একজনকে নিজের সংগঠনের নেতা দাবি করে ওই ঘটনাকে 'সাজানো' দাবি করেছেন ইসলামী ঐকজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। অন্যদিকে র্যাব বলছে, এটা হুজির সঙ্গে 'জড়িত' ইজহারের 'নাটক'।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি) পাঁচ সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেন মুফতি ইজহার।
নগরীর লালখান বাজারে নিজের প্রতিষ্ঠিত 'জামেয়াতুল উলুম আল ইসলামীয়া' মাদ্রাসায় দুপুরের ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, "পাঁচ হুজি সদস্যকে গ্রেপ্তারের ঘটনাটি 'সাজানো নাটক'। বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংস করতে সরকারি বেতনধারী এক শ্রেণীর অতি উৎসাহী র্যাব, পুলিশ কর্মকর্তা এসব অপরিণামদর্শী কাজ করছে।"
তার এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে র্যাব চট্টগ্রাম অঞ্চলের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পারিবারিকভাবেই মুফতি ইজহারুল হুজির সঙ্গে জড়িত। হুজির সঙ্গে তার সংশ্লিষ্টতার যথেষ্ট প্রমাণ পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার করা হতে পারে।"
সাজ্জাদ হোসাইন বলেন, "মুফতি ইজহারুলকে দেখা করতে বলেছিলাম। দুপুর ১টা পর্যন্ত তিনি কোনো যোগাযোগ করেননি। এখন তিনি সংবাদ সম্মেলন করছেন। নিজেকে বাঁচাতে ও জনগণকে বিভ্রান্ত করতে তিনি এ সংবাদ সম্মেলন করছেন।"
গত সোমবার ভোররাতে র্যাব-৭ রাউজান উপজেলার পাহাড়ি এলাকা গোদাড়পাড়ের রাবার বাগানে অবস্থিত হুজির অস্থায়ী ক্যাম্প থেকে হুজির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। তখন সেখান থেকে বোমা তৈরির সরঞ্জাম, জেহাদি ও সাংগঠনিক বই এবং বোমা তৈরির নকশা ও ১২টি ককটেল উদ্ধার করা হয় বলে র্যাব জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন
bdnews24