২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফকিরাপুলে হোটেলে খুন

রাজধানীর ফকিরাপুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে বুধবার ভোররাতে এক নারীর লাশ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 08:20 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফকিরাপুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে বুধবার ভোররাতে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত রুমা আক্তারের (৩৬) লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরুল বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুমা গত সোমবার টিটু কাজী নামের একজনের সঙ্গে ফকিরাপুলের হোটেল আসর এর চারতলায় ২০৪ নম্বর কক্ষে ওঠেন। হোটেলের রেজিস্ট্রার খাতায় তাদের পরিচয় স্বামী-স্ত্রী দেওয়া আছে। গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দায় এবং ঢাকায় যাত্রাবাড়ী থানা এলাকার ৬০/৪ ধলপুরের বাড়িতে থাকার কথা লেখা আছে। টিটু কাজী পলাতক রয়েছে জানিয়ে তিনি বলেন, "হোটেলের সুপারভাইজার সোহেল গাজী আমাদের খবর দেন, ২০৪ নম্বর কক্ষ খোলা যাচ্ছে না। এরপর আমরা সেখানে যেয়ে দেখি, ওই কক্ষের বেডের ওপর গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক মহিলার লাশ পড়ে আছে। "এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরছিলো এবং জিহবা দাঁত দিয়ে কামড়ানো ছিলো। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪১৮ ঘ.