ঝিনাইদহ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরেণের তিনদিন পর বাড়ি ফিরে এসেছেন চুয়াডাঙ্গার পল্লী চিকিৎসক মেজবাউর রহমান।
শনিবার সন্ধ্যায় তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। সোমবার রাতে ছেড়ে দেয়।
মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়েছে বলে পুলিশ দাবি করলেও পরিবারের কেউ তা নিশ্চিত করেনি।
মেজবাউর রহমান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের বাসিন্দা।
আলমডাঙ্গা থানার ওসি আহসান হাবিব বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে অপহরণকারীরা মেজবাউর রহমানকে খাসকয়রা-রাইসা সড়কে এনে ছেড়ে দেয়। তবে মেজবাউর রহমান জায়গাটার নাম বলতে পারেননি।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, মুক্তিপনের বিনিময়ে তাকে ছেড়েছে। তবে এ ব্যাপারে তার স্বজনরা কিছু বলছে না।
শনিবার আলমডাঙ্গার লক্ষ্মীপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নবীনগর গ্রামের মাঠ থেকে সন্ধ্যায় মেজবাউর রহমানকে (৫৫) অপহরণ করে মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় পুলিশ কালু, হাসান, মজিজুর ও মকবুল নামের চারজনকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24