২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মাদারীপুর সদর উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত যান নছিমন খাদে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 08:59 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

মাদারীপুর, ডিসেম্বর ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত যান নছিমন খাদে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মুরগি ব্যবসায়ী নিহত হাসেনের (৪০) বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। আহত আমজেদ গাজী (৩৫) ও মো.আসাদুজ্জামানকে (২৪) মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজনের বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার জামরা লাউড়ী গ্রামে। মাদারীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুখদেব বলেন, যশোর থেকে মুরগী বোঝাই নছিমন গাড়িটি বরিশাল যাচ্ছিলো। সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে পাশ কাটাতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হাসেন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/প্রতিনিধি/আরএম/আরএ/এমআই/১৪৫৫ ঘ.