২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে খুলনায় দুই বন্দির মুক্তি

বিজয় দিবস উপলক্ষে খুলনা জেলা কারাগার থেকে সোমবার দু'জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 02:41 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

খুলনা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে খুলনা জেলা কারাগার থেকে সোমবার দু'জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এরা হলেন- রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আশরাফ হাওলাদার (৩৭) ও নগরীর তেলিগাতি এলাকার হোসেন আলী ঢালী (৩২)। জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট মো. শাহ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মহান বিজয় দিবস উপলক্ষে দুুপুরে সাজাপ্রাপ্ত ওই দুই কয়েদিকে মুক্তি দেওয়া হয়। একটি চুরির মামলায় আশরাফের তিন বছর ছয়মাসের কারাদণ্ড হয়। ইতোমধ্যে তিনি তিনবছর সাজা ভোগ করেছেন। এদিকে ছিনতাই মামলায় হোসেন আলী ঢালীর হয় দুই বছর দুই মাস কারাদণ্ড। এর মধ্যে তিনি এক বছর সাত মাস সাজা ভোগ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৩৫ ঘ.