ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুষ্কৃতকারীদের হামলা অব্যাহত থাকলে কারখানা চালানো সম্ভব হবে না বলে জানিয়েছেন কোরীয় ব্যবসায়িক গ্র"প ইয়াংওয়ানের চেয়ারম্যান কিহাক সুং।
রোববার বিকেলে রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের কারখানাগুলোতে হামলা অব্যাহত থাকলে বিদেশি ক্রেতারা পণ্য কেনা বন্ধ করে দেবে। তখন কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।"
"দুষ্কৃতকারীরা আমাদের কারখানায় হামলা চালাচ্ছে তাই আমরা এগুলো চালু রাখতে পারি না।"
কারখানাগুলোতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তিনি সরকারের সহযোগিতা চান। ব্যবসা-বাণিজ্যে এ হামলার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করে দেন তিনি।
কিহাক অভিযোগ করেন, বহিরাগত দুষ্কৃতকারীরা ইয়াংওয়ানের কারখানায় হামলা, ঊধ্বর্তন কর্মকর্তাদের লাঞ্ছিত এবং যন্ত্রপাতি নষ্ট করেছে। কারখানার কর্মীরা এসব করেনি।
হামলাকারীদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানান তিনি।
"চট্টগ্রাম ইপিজেডে ইয়াংওয়ানের কারখানায় শনিবার বিকাল ৪টায় সংঘর্ষ-হামলা-ভাংচুর শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত বারবার আবেদন সত্ত্বেও কোনো কর্মকর্তার সহযোগিতা আমরা পাইনি।"
তিনি বলেন, "আমাদের রাষ্ট্রদূতকে জানানোর পর রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কর্মকর্তাদের উদ্ধার করে।'
চট্টগ্রামে এই প্রথম তাদের কারখানায় হামলা চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "দু
bdnews24