ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর পৌরসভা নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ ওই পৌরসভার মেয়র প্রার্থী মঞ্জুরুল ইসলামের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
সেইসঙ্গে ভোটার তালিকা হালনাগাদ না করে তফসিল ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না-সরকার ও নির্বাচন কমিশনের কাছে তার কারণ জানতে চেয়েছে আদালত।
আদেশের পর মঞ্জুরুল ইসলামের আইনজীবী এবিএম আলতাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের এই আদেশের ফলে আগামী ১৮ জানুয়ারি চাঁদপুর পৌরসভা নির্বাচন হচ্ছে না।
নির্বাচন কমিশন গত ২ ডিসেম্বর এই নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ১৮ জানুয়ারি চাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ।
সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/এইচএ/১৯০৫ ঘ.
bdnews24