২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫

সরকার ঘোষিত কাঠামো অনুযায়ী বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারখানার শ্রমিকদের সঙ্গে রোববার পুলিশের সংঘাত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 07:40 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত কাঠামো অনুযায়ী বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারখানার শ্রমিকদের সঙ্গে রোববার পুলিশের সংঘাত হয়েছে। এতে পুলিশের দুই উপ-পরিদর্শকসহ (এসআই) ২৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের পাশাপাশি রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশ জানিয়েছে, রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় অবস্থিত রপ্তানিমুখী ওই পোশাক কারখানায় ৭-৮ হাজার শ্রমিক কাজ করে। দাবি আদায়ে শনিবারের বিক্ষোভের পর আশ্বাসের ভিত্তিতে রোববার সকালে তারা কাজে যোগ দিতে আসে। তবে কারখানায় বন্ধ ঘোষণার নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা। এক পর্যায়ে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ৭-৮টি যানবাহনে ভাংচুর চালায় শ্রমিককরা। এ সময় কারখানার ডে কেয়ার সেন্টারের আসবাবপত্র ভাংচুর করে তারা। হামলা ও ভাংচুরের ঘটনায় পাঁচ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। কারখানার শ্রমিক মোসলেমা, আরজুদা, রহিম, ইয়াসমিন, সেলিনা ও সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার ঘোষিত বেতন-ভাতার দাবিতে শনিবারের শ্রমিক বিক্ষোভের পর রোববার সকাল ১০টায় মালিকপক্ষের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিলো। তারা বলেন, "কিন্তু সকালে আমরা কাজে যোগ দিতে এসে দেখতে পাই কারখানা তালা বন্ধ। প্রধান ফটকে ঝুলছে অনির্দিষ্টকাল বন্ধের নোটিশ। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠে।" কারখানার ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবারের হামলা ও ভাংচুরের ঘটনায় কারখানার বিভিন্ন মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানায় উৎপাদন চালানোর মতো পরিবেশ নেই। তিনি বলেন, "মেশিনারিজ ও ভাঙাচোরা আসবাবপত্র মেরামত করার পর উৎপাদন শুরু করা সম্ভব হবে। তাই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।" পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে দুপুরে রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার সাংবাদিকদের বলেন, "বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ডে কেয়ার সেন্টারের আসবাবপত্রও ভাংচুর করে। পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। "পুলিশ বিক্ষুদ্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় সংঘর্ষে এসআই মামুন ও মনিরসহ পাঁচ পুলিশ এবং ২০ জন শ্রমিক আহত হয়।" তিনি জানান, আহত শ্রমিকদের মধ্যে রফিক, সোহেল, মোসলেমা, আরজুদা, রহিম, ইয়াসমিন, সেলিনা, মোমেনা, দিলবর, কবির, মিলন, ইয়াসিন, আকলিমা, মজিবর, ইসমাইল, সুজন ও জামিল রয়েছেন। পুলিশ কর্মকর্তা ফোরকান আরো বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড কাঁদানে গ্যাসের শেষ ও ৩৮ রাউন্ট রাবার বুলেট নিক্ষেপ করে। অবরোধকারীদের সরিয়ে দেওয়ার পর সকাল সাড়ে ১০টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।" তিনি জানান, পুলিশ হামলা ও ভাংচুরের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে। সরকার ঘোষিত মজুরি কাঠামোর পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এ কারখানার শ্রমিকরা শনিবার সকালে প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে ভাংচুর চালায়। তারা কর্মকর্তাদের মারধর করে অবরুদ্ধও করে রাখে। এছাড়া মহসড়ক অবরোধ করে যানবাহনে ভাংচুর চালায়। পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়। একই দাবিতে শনিবার ফতুল্লা