২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিফোনে উত্ত্যক্ত করায় ৬ মাসের কারাদণ্ড

নারী শিক্ষককে মোবাইল টেলিফোনে উত্ত্যক্ত করার দায়ে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 12:26 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

নোয়াখালী, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী শিক্ষককে মোবাইল টেলিফোনে উত্ত্যক্ত করার দায়ে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে জেলা শহরে বিজয় মেলা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা জামানের আদালত এই সাজা দেন। অভিযুক্ত বেলায়েত হোসেন ইলু (৪৫) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের প্রয়াত আবদুল মোতালেবের ছেলে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। সুধারাম থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইলু গত তিন মাসেরও বেশি সময় ধরে স্থানীয় স্কুলের ওই নারী শিক্ষককে উত্ত্যক্ত করছিলো। এক পর্যায়ে ওই শিক্ষকের ছেলে আওসাফ হোসেন আবির (১৮) নারী কণ্ঠে ইলুর সঙ্গে আলাপ চালিয়ে যায়। এরপর ইলুকে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় দেখা করার কথা বলে। তিনি বলেন, "মেলা প্রাঙ্গণে ভ্রাম্যমান আদালতের আদেশে ইলুকে আটক করা হয়। ইলু আদালতে স্বীকোরোক্তি দেওয়ার পর তাকে সাজা দেওয়া হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৮২৪ ঘ.