ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে শুক্রবার রাতে এক নারী শিক্ষক খুন হয়েছেন।
নিহত আকলিমা আকতার (২৮) পল্লবীর 'সি' সেকশনের ৩ নম্বর সড়কের ২৫/বি বাসায় থাকতেন। ছিলেন মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক।
পুলিশ জানিয়েছে, বাসার শয়নকক্ষ থেকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মেঝেতে পড়ে থাকা আকলিমার লাশ উদ্ধার করা হয়। পূর্ব পরিচিত এক যুবক তাকে হত্যা করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আকলিমা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়
bdnews24