২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপি নেতার বাড়িতে বোমাহামলা

পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ি লক্ষ করে রাতে বোমাহামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 03:40 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

পাবনা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ি লক্ষ করে রাতে বোমাহামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার প্রথম প্রহরে জেলা শহরের শিবরামপুরে খন্দকার হাবিবুর রহমান তোতার বাড়ি লক্ষ করে দুটি বোমা ছোড়া হয় বলে তিনি জানিয়েছেন। পুলিশ বলছে, কারা এ কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিএনপি নেতা হাবিব সাংবাদিকদের বলেন, "রাত দেড়টার দিকে কে বা কারা দুটি বোমা ছোড়ে। এগুলো বারান্দার গ্রিলে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়।" ঘরের সব দরজা-জানালা বন্ধ থাকায় বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। বিস্ফোররে খবর পেয়েই পুলিশ হাবিবের বাড়িতে যায়। সদর থানার ওসি ইসরাইল হোসেন সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের সব আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাও হয়েছে। পৌরসভা নির্বাচনকে ঘিরে দলীয় প্রতিপক্ষ এ বোমাহামলা চালিয়েছে বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯২০ ঘ.