২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালনি উপদেষ্টার এপিএসকে পিটুনি

ধামরাইয়ের সাংসদের উদ্দেশে গালাগাল দেওয়ায় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার এপিএস মনোয়ার হোসেনকে পিটুনি দিয়েছে স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 05:53 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

সাভার, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধামরাইয়ের সাংসদের উদ্দেশে গালাগাল দেওয়ায় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার এপিএস মনোয়ার হোসেনকে পিটুনি দিয়েছে স্থানীয়রা। গুরুতর আহত মনোয়ারকে বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জ্বালানি উপদেষ্টার সহকারী একান্ত সচিব (এপিএস) মনোয়ার হোসেন সন্ধ্যায় ধামরাইয়ের গ্রামের বাড়ি থেকে ঢাকা আসছিলেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে উপস্থিত ধামরাইয়ের সংসদ সদস্য বেনজীর আহমদের ভাই এনামুল হক আয়ুব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু ও কুশুরা গ্রামের সোহরাব আলী রতনের উপস্থিতে সাংসদ বেনজীর আহমদের উদ্দেশ অশ্লীল ভাষায় গালাগাল দেন। উপস্থিত স্থানীয়রা এর প্রতিবাদ করলে মনোয়ার তাদের পিস্তল দিয়ে মারার হুমকি দেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মনোয়ার হোসেনকে ধরে পিটুনি দিলে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। ধামরাই থানার ওসি এসএম আলমগীর হোসেন রাত পৌনে ১০টায় বলেন, এখনো কেউ থানায় অভিযোগ করেনি। সাংসদ বেনজীর আহমেদকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। তবে তার ভাই এনামূল হক আয়ুব জানান, সাংসদের উদ্দেশে অযথা গালাগাল দিলে আমরা প্রতিবাদ করি। তখন মনোয়ার আমাদের দিকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ায় স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪২ ঘ.