ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অশ্লীল দৃশ্য সংযোজন করে প্রদর্শনের অভিযোগে 'সেয়ানে সেয়ানে টক্কর' ছায়াছবির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার এক তথ্য বিবরণীতে বলা হয়, নীলফামারী জেলার সৈয়দপুরে আধুনিক লিবার্টি এবং ময়মনসিংহের ত্রিশালে চিত্রপুরী প্রেক্ষাগৃহে 'সেয়ানে সেয়ানে টক্কর' চলচ্চিত্র 'অশ্লীল ও কুরুচিপূর্ণ' দৃশ্য সংযোজন করে প্রদর্শন করা হয়।
এ অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সাময়িকভাবে ছায়াছবিটির প্রদর্শনী নিষিদ্ধ করেছে। দেশের কোন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শন করা যাবে না বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/২১৪০ ঘ.
bdnews24