২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা শুরুতে দেরি

বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় চট্টগ্রামে মাইক্রোম্যাক্স সিরিজের চতুর্থ একদিনের খেলাটি শুরু হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 03:56 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় চট্টগ্রামে মাইক্রোম্যাক্স সিরিজের চতুর্থ একদিনের খেলাটি শুরু হয়নি। জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে শুক্রবার সকাল ৯টায় এ খেলা হওয়ার কথা থাকলেও পৌনে ১০টায়ও মাঠ খেলার উপযোগী হয়নি। চট্টগ্রামে এখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। এভাবে চললে খেলাটি পরিত্যক্ত হতে পারে বলে ক্রিকেট বোর্ড কর্মকর্তারা আভাস দিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজে দুটি খেলায় জিতে এগিয়ে আছে বাংলাদেশ। চতুর্থ খেলায় জিতলে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত হবে। অন্য দিকে জিততে পারলে সিরিজে ফিরবে সফরকারী দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/০৯৫০ ঘ.