২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এমআরপি দেওয়া শুরু

খুলনায় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দেওয়া শুরু হয়েছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 04:19 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

খুলনা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দেওয়া শুরু হয়েছে বৃহস্পতিবার। নগরীর সোনাডাঙ্গায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এই কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এই কার্যালয় থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার লোকজন এ পাসপোর্ট গ্রহণ করতে পারবে। খুলনা পুলিশ রেঞ্জের উপ-মহাব্যবস্থাপক (ডিআইজি) শেখ হিমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মাবুদ। এছাড়া পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (পাসপোর্ট) মো. সিরাজ উদ্দিন ও অতিরিক্ত পরিচালক কর্নেল শফিউল মাওলা বক্তব্য রাখেন। পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তারা জানান, চলতি বছর এপ্রিল মাস থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু হওয়ার পর থেকে দেশের ১৩টি আঞ্চলিক কার্যালয়ে এক লাখ ৭৭ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে এ পর্যন্ত এক লাখ ৪৫ হাজার পাসপোর্ট দেওয়া হয়েছে। আগামী ফেব্র"য়ারি মাসের মধ্যে আরো ২১টি জেলায় এই পাসপোর্ট দেওয়ার কাজ শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৯ ঘ.