২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা

নিষিদ্ধ পলিথিন ব্যাগ রাখার দায়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের ও এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 01:54 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ পলিথিন ব্যাগ রাখার দায়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের ও এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের উপ-পরিচালক (প্রচার) ফরিদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিক্রয় ও ব্যবহার রোধকল্পে র‌্যাব-১ এর একটি দল ও আর্মড পুলিশের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর গাজীপুরের টঙ্গীবাজারে অভিযান চালায়। এ সময় এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামারুজ্জামান। মায়ের দোয়া পেপার হাউজের মালিক মো. রাব্বিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। একই সঙ্গে উক্ত ১৭ জনের কাছ থেকে জরিমানার টাকাও আদায় করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এছাড়া টঙ্গী বাজারের নোয়াখালী পট্টি এলাকার সাগর প্যাকেজিং, আলী শপিং সেন্টার, সোনাভান বিপনী বিতানের মায়ের দোয়া ও সাইদুর পেপার হাউজ থেকে প্রায় ছয় টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করে দোকানগুলো সিলগালা করে দেওয়া হয়। অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৯৫১ ঘ.