ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর সংখ্যা নিয়ে সংবাদ মাধ্যমের খবর নাকচ করে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সংসদে বলেছেন, এ রেল দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৯ জন।
বুধবার বিকাল পৌনে ৫টায় নরসিংদী রেল স্টেশনে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর গোধূলি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৪ জন নিহত হওয়ার খবর স্থানীয় সূত্রগুলো জানায়। বাংলাদেশ টেলিভিশনের বৃহস্পতিবার দুপুরের খবরে বলা হয়, নিহতের সংখ্যা ১১।
মৃতের সংখ্যা নিয়ে মন্ত্রীর বক্তব্যই সমর্থন করেন নরসিংদীর সংসদ সদস্য জহিরুল হক মোহন।
আবুল হোসেন বলেন, আহতদের সুচিকিৎসায় সরকার ব্যবস্থা নিচ্ছে।
দুর্ঘটনা কীভাবে হলো- তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
দুর্ঘটনা কবলিত ট্রেন সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার সকালেই রেল যোগাযোগ পুনস্থাপিত হয়েছে বলে জানান তিনি। যদিও উদ্ধার কার্যক্রমের জন্য ওই পথে রেল চলাচল বিঘি
bdnews24