ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের পর্যবেক্ষন কার্যক্রম জোরদার করতে ও দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাজেট বিশ্লেষন ও পর্যবেক্ষন ইউনিটের (বিএএমইউ) আনুষ্ঠানিক কার্যক্রম মঙ্গলবার শুরু হয়েছে।
মঙ্গলবার 'ইউএসএআইডি প্রগতি' প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয় বলে তথ্য বিবরণীতে জানানো হয়।
জাতীয় সংসদের এলডি হলে এক সভায় স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট ইউনাইটেড ষ্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ইউএসএআইডি) এর অর্থায়নে 'ইউএসএআইডি প্রগতি' প্রকল্পের উদ্বোধন করেন।
স্পিকার বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় বাজেট সংসদেই পাস হয়। তাই বাজেটের খুঁটিনাটি স
bdnews24