২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই হওয়া জাহাজ নিয়ে সংসদের উদ্বেগ

আরব সাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনায় জাতীয় সংসদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 04:06 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরব সাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনায় জাতীয় সংসদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংসদের প্রশ্নোত্তর পর্বে শেষে পয়েন্ট অব অর্ডারে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংসদ মইন উদ্দিন খান বাদল এ ব্যাপারে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, "এই ঘটনায় এই সংসদের সকলে এবং দেশবাসী উদ্বিগ্ন। আশা করি যথাসময়েই আমরা এ ব্যাপারে সরকারের বিবৃতি পাবো।" রোববার বিকাল পৌনে ৪টার দিকে বাংলাদেশের পতাকাবাহী এমভি জাহান মনি কোচিন বন্দর থেকে ৩০০ নটিক্যাল মাইল দুরে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে। এসময় জাহাজটিতে ২৫ জন বাংলাদেশি নাবিক কর্মরত ছিলেন। এদের মধ্যে একজন নাবিক স্বপরিবারে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০৭ ঘ.