২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় 'চরমপন্থী' নেতা গ্রেপ্তার

ঢাকার সাভার থেকে চরমপন্থী হিসেবে পরিচিত একটি গোপন সংগঠনের একজন আঞ্চলিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

খুলনা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার থেকে চরমপন্থী হিসেবে পরিচিত একটি গোপন সংগঠনের একজন আঞ্চলিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে খুলনা পুলিশ সাভার থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা সুমন ওরফে পিটপিটে সুমন (৩২) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) আঞ্চলিক নেতা। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামে। খুলনার ফুলতলা থানার ওসি ইলিয়াস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমনের বিরুদ্ধে ফুলতলা, যশোরের অভয়নগর, নড়াইল সদর ও জেলার কালিয়া থানায় আটটি হত্যা মামলা ছাড়াও চাঁদাবাজি ও দস্যুতাসহ অসংখ্য মামলা রয়েছে। ওসি বলেন, সুমন ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বাদল ও মাছ ব্যবসায়ী আজাদ হত্যা মামলারও আসামি। গত ২৬ মে সাইদ হত্যাকাণ্ডের পর থেকে সুমন পলাতক ছিলেন বলে জানান ওসি ইলিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১০১ ঘ.