২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে 'অপহৃত' স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

'অপহরণ'র সাড়ে তিনমাস পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 02:28 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

মৌলভীবাজার, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অপহরণ'র সাড়ে তিনমাস পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে উপজেলার খাসগাঁও গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে শাহ আলম (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। মেয়েটি (১৪) ও শাহ আলম দু'জনই হবিগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার তাদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার দাউদ কাওসার মাহমুদ। বিকালে তিনি সাংবাদিকদের বলেন, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মেয়েটি নিখোঁজ হয়। এ ঘটনায় গত ২৩ আগাস্ট তার বাবা হবিগঞ্জ সদর থানায় শাহ আলমের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০২৪ ঘ.