২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জামায়াতি শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা'

'জামায়াতি শিক্ষকদের বিরুদ্ধে' অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জামায়াতি শিক্ষকদের বিরুদ্ধে' অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। ডেপুটি স্পিকার শওকত আলী অধিবেশনে সভাপতিত্ব করছেন। গত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া জামায়াতি শিক্ষকরা দলীয় আদর্শ ছাত্র-ছাত্রীদের মধ্যে বিস্তার করছে অভিযোগ করে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান-তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না? নুরুল ইসলাম বিএসসির ওই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "ওই সময়ে নিয়োগ পাওয়া জামায়াতি শিক্ষকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিধি মোতাবেক অবশ্যই আইনানানুগ ব্যবস্থা নেওয়া হবে।" এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান পদে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির দক্ষ ও দৃঢ় একজনকে নিয়োগ দেওয়া হবে। "আগামী ফেব্র"য়ারির মধ্যে প্রত্যেক সাংসদের কাছ থেকে এমপিওভুক্তির জন্য উপযুক্ত অন্তত তিনটি স্কুলের নাম সংগ্রহ করা হবে," বলেন শিক্ষামন্ত্রী । নওগাঁ-৪ আসনের সাংসদ ইমাজ উদ্দিনের প্রশ্নের জবাবে নাহিদ জানান, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর ২০০৯-২০১০ অর্থ বছরে ১৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। ২০১০-২০১১ অর্থবছরে প্রচলিত নীতিমালার আলোকে উল্লে