২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোমিও চিকিৎসকের সাজা

অবৈধভাবে অ্যালকোহল রাখার দায়ে রাজবাড়ীতে একজন হোমিওপ্যাথি চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদলত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

রাজবাড়ী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে অ্যালকোহল রাখার দায়ে রাজবাড়ীতে একজন হোমিওপ্যাথি চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদলত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান। সাজাপ্রাপ্ত চিকিৎসক হলেন- ডা. শিবেন্দ্র নাথ পাল। ম্যাজিস্ট্রেট জানান, ডা. শিবেন্দ্র'র দোকানে ৩০ বোতল অ্যালকোহল পাওয়া গেছে। কিন্তু তার কাছে কোন বৈধ কাগজপত্র নেই। এ কারণে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১২ (গ) ধারায় তাকে এই সাজা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.