ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের জন্য পেছাচ্ছে না এসএসসি পরীক্ষা, পূর্ব নির্ধারিত ১ ফেব্রুয়ারিতেই এ পরীক্ষা শুরু হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসির পাশাপাশি মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরী বোর্ডের অধীন এসএসসি (ভকেশনাল) পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।
এসএসসির মতো দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষাও ১ ফেব্র"য়ারিতে শুরু হচ্ছে। এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ১০ মার্চ। এরপর ব্যবহারিক পরীক্ষা হবে।
বিশ্বকাপ ক্রিকেটের জন্য না পেছালেও বাংলাদেশে খেলার দিন এবং এর পর দিন কোনো পরীক্ষা রাখা হয়নি।
এবারের বিশ্বকাপ ক্রিকেটে ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশও আয়োজক। ১৯ ফেব্র"য়ারি বসছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এ আসর।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে বলেন, "এ রুটিনের কারণে শিক্ষার্থীদের আনন্দ যেমন বিঘি
bdnews24